2nd Time মেডিকেল মডেল টেস্ট ২০২৬

তোমরা যারা এবছর আবারো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, এই মুহূর্তে নিজের প্রস্তুতির দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মান ও সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের জন্য নিয়মিত পরীক্ষাই হতে পারে সবচেয়ে কার্যকর মাধ্যম। মূলত এ লক্ষ্যেই তোমাদের জন্য উন্মেষ এর আয়োজন “2nd Time মেডিকেল মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬”।

Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

ডাক্তার হওয়ার যেই স্বপ্ন তোমরা দীর্ঘদিন ধরে হৃদয়ে ধারণ করে আসছো, তা হয়তো কোনো এক অসাবধানতা কিংবা সামান্য ভুলের কারণে কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু মনে রেখো—স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। কারণ, ব্যর্থতা কখনোই শেষ নয়; বরং তা এক নতুন শুরুর নাম। সেই স্বপ্নপূরণের আরাধনায় তুমি পার করে এসেছ অসংখ্য নিদ্রাহীন রাত, সাহস নিয়ে এগিয়ে গেছ শত বাধা পেরিয়ে। সামান্য এক ব্যর্থতায় তা থেমে যেতে পারে না। তাই এবার আর একটুও সময় নষ্ট নয়—তোমার স্বপ্ন পূরণে সামনে এগিয়ে যাওয়ার এটিই শ্রেষ্ঠ সময়।

 

একারণে তোমরা যারা এবছর আবারো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সবার উচিত এখনই নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নেওয়া। আর নিজের প্রস্তুতির অবস্থান যাচাই করতে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মান, সময় ব্যবস্থাপনা—সব কিছুতে অভ্যস্ত হতে হলে বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। তাই প্রস্তুতির ধারাবাহিকতা ও পূর্ণতা নিশ্চিত করতেই উন্মেষ আয়োজন করেছে — “2nd Time মেডিকেল মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৬”।

 

▶ কোর্স বিবরণী:

  • পেপার ফাইনাল: ৬টি
  • সাবজেক্ট ফাইনাল: ৫টি
  • ফাইনাল মডেল টেস্ট: ৫টি

 

▶ শুরু: ১৮ জুন, ২০২৬

 

▶ কোর্স ফি: ২০০০/- (2nd Time মেডিকেল এডমিশন প্রোগ্রাম 2026 এ ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্য এই কোর্সটি ফ্রি!)

 

▶ কোর্স ব্যাপ্তি: ১৮ জুন, ২০২৬ থেকে ২ আগস্ট, ২০২৬ পর্যন্ত।